বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাইফতারের জন্য আদর্শ ফল হতে পারে তরমুজ
spot_img
spot_img

ইফতারের জন্য আদর্শ ফল হতে পারে তরমুজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর পানিশূন্য হয়ে পড়ে। তাই ইফতারে এমন কিছু খাওয়া দরকার, যা দ্রুত শরীরকে হাইড্রেট করবে এবং শক্তি ফিরিয়ে আনবে। তরমুজ এমনই একটি ফল, যা পানির অভাব পূরণে অত্যন্ত কার্যকরী। এটি শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে সতেজ রাখার পাশাপাশি নানা স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে।

তরমুজের ৯২% অংশই পানি, যা শরীরকে দ্রুত আর্দ্র করে এবং ডিহাইড্রেশন রোধ করে। এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে শক্তি যোগায়, যা দীর্ঘসময় রোজা রাখার পর অত্যন্ত প্রয়োজনীয়। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

তরমুজের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা হার্টের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে সতেজ রাখে। এই গরমে তরমুজ শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে স্বস্তি দেয়।

এছাড়াও ইমিউন সিস্টেম শক্তিশালী করে। এতে থাকা ভিটামিন এ ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখে। রমজানে ইফতারে তরমুজ রাখার অভ্যাস শুধু শরীরের জন্যই ভালো নয় বরং এটি সুস্বাদু এবং সহজলভ্য একটি ফল, যা স্বাস্থ্যকর ইফতারের জন্য আদর্শ। তাই প্রতিদিন ইফতারে তরমুজ রাখুন এবং সুস্থ থাকুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments