সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি
spot_img
spot_img

ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার দিনে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতীক হিসেবে তিনি দেশটিকে সাদা পতাকা উত্তোলনের পরামর্শ দিয়েছেন।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তোলা।’ একইসঙ্গে জানান, সংঘাত দ্রুত শেষ করার জন্য তাঁর ওপর কোনো চাপ নেই। তবে মার্কিন প্রশাসন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগাযোগের একটি ‘ব্যাকচ্যানেল’ তৈরি করেছে।

আইআরজিসি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তারা ভালো পোকার (এক ধরনের তাসের খেলা) খেলোয়াড়। কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে। আমার কোনো নির্ধারিত সময়সূচি নেই। আমার কোনো তাড়াহুড়োও নেই।’

ট্রাম্পের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বান জানানোর দিন ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে। বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মহসেনি এজেই দাবি করেছেন, যুদ্ধে ‘মার্কিন শত্রুর’ পরাজয় হয়েছে। তাদের মিত্রদের বিশ্বাসেও পরিবর্তন আসছে।

মহসেনি এজেই বলেন, ‘হাইব্রিড যুদ্ধে শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে আত্মতুষ্ট থাকা উচিত নয়। বিজয়ের মূল চাবিকাঠি হলো ঐক্য এবং সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা।’

অপরদিকে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যেকোনো হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত।’ যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় যুদ্ধ বন্ধের জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি অকার্যকর হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাঘাই।

সমঝোতা স্মারকটির অন্যতম লক্ষ্য ছিল হরমুজ প্রণালি খুলে দেওয়া। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। ইরান এখন প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তির চেষ্টা করছে। এই দেশ দুটি প্রণালির উপকূলে অবস্থিত।

সোমবার ফক্স নিউজের সঙ্গে আলাপের সময় ওমানকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, দেশটি যদি হরমুজ প্রণালি খোলার চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ব্যাপক বোমা হামলা চালানো হবে।

গত শুক্রবারও হরমুজ নিয়ে আগ্রাসী মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখন তিনি বলেছিলেন, ‘ইরানকে পুরোপুরি পরাস্তের পর, হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments