বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
spot_img
spot_img

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

রয়টার্স জানায়, বুধবার আন্তর্জাতিক সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৯৪ সেন্ট হয়। এর আগের দিন মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমেছিল।

তবে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল শূন্য দশমিক ৪ শতাংশ।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে তেলের দামে।

তিনি আরো বলেন, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়লে বাজারে সরবরাহের ঘাটতি কমতে পারে।

এতে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কাও কমবে। তার ধারণা, ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকতে পারে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় বুধবার জানায়, হুতি বিদ্রোহীরা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। ধাহরান শহরের ওই ভবনে হামলার পর সীমিত পরিসরে আগুন লাগে।

গত এক সপ্তাহে সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।

ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরবের সমর্থন দেওয়ার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও চারবার হামলা হয়েছে। শনিবারের একটি হামলায় ১৩ জন নিহত হন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments