সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলি হামলায় গাজার একই বাড়ির ২৩ জন নিহত
spot_img
spot_img

ইসরায়েলি হামলায় গাজার একই বাড়ির ২৩ জন নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজার এক জনপ্রিয় কৌতুক অভিনেতার বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এ বিমান হামলায় নিহত হয়েছেন ২৩ জন, আহত হয়েছেন আরও কয়েক ডজন।

শুক্রবারের এই হামলায় গাজা শহরের দেইর আল-বালাহ এলাকায় মাহমুদ যুয়াইতারের বাড়ি ধুলোয় মিশে যায়। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই হামলায় আহত হন ফিলিস্তিনের জনপ্রিয় কৌতুক অভিনেতা যুয়াইতার। হামলার পর তিনি একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, ত্রিশোর্ধ যুয়াইতারের কোলে একটি আহত শিশু।

‘আমি সবসময়েই গাজা ছেড়ে চলে যাওয়ার বিপক্ষে কথা বলে আসছি, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমাকে গাজা ছেড়ে যেতে বাধ্য করো না… কারণ আমি গাজা ও এর বাসিন্দাদের ভালোবাসি। কিন্তু তারা আমাদের গাজা ছেড়ে যেতে বাধ্য করছে,” ভিডিওতে এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।

ইসরায়েল মিলিটারির সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৯,৫১৪ জন মানুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। খবর এএফপি’র

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments