ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটির দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা ছিলো গত ১৪ ডিসেম্বর। কোম্পানিটির লেনদেন এর পরিবর্তে আজ ১৮ ডিসেম্বর, রোববার থেকে শুরু। আলোচ্য দিনটিতে পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগিরিতে লেনদেন করবে এই কোম্পানি। এক্ষেত্রে কোম্পানির ট্রেডিং কোড ” ICICL” এবং কোম্পানি কোড 25756। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটি গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ সম্পন্ন করে। গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
এরই মধ্যে কোম্পানিটি ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর‘২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২২ শতাংশ।
আলোচিত হিসাব বছরের তিন প্রান্তিক মিলে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৬ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯ পয়সা বা ২২ শতাংশ।
এছাড়া তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫২ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০৬ পয়সা বা ১২ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ সালে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।
কোম্পানিটি ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।
উল্লেখ্য, আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments