সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের গ্রাহকদের বিশেষ ছাড় ঘোষণা
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিশেষ ছাড় ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রাহক সেবা মাস উপলক্ষে নির্দিষ্ট সময়ে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধার আওতায় গ্রাহকদের সব ধরনের পুনঃচালু-সংক্রান্ত খরচ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে বিবেচনা করা হবে।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, যেসব গ্রাহক ১ জুন থেকে ৩০ জুন ২০২৬-এর মধ্যে MTDRA (Monthly Term Deposit Receipt Account), MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন, তারা ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে এই বিশেষ সুবিধা পাবেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব পুনরায় চালুর ক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ গ্রাহককে পরিশোধ করতে হবে না। সব ধরনের পুনঃচালু-সংক্রান্ত খরচ ব্যাংক বহন করবে। পাশাপাশি পুনরায় চালু হওয়া হিসাবগুলোকে ধারাবাহিকভাবে সক্রিয় হিসাব হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকদের ব্যাংকিং সেবায় স্বস্তি প্রদান এবং প্রি-ম্যাচিউরড অবস্থায় হিসাব বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সুবিধা নিতে আগ্রহী গ্রাহকদের দ্রুত নিজ নিজ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ব্যাংকটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments