ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার,২১ জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি। এ সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি’র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং বিদেশি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments