রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যঈদুল আজহার তারিখ ঘোষণা করল ২ দেশ
spot_img
spot_img

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ২ দেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা দেশগুলোর মধ্যে তিউনিসিয়াই প্রথম।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী সোমবার (১৮ মে) শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।

তুরস্ক বরাবরের মতো এবারও চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (IAC) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

আইএসি আরও জানায়, বিশ্বের অধিকাংশ দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনাই বেশি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments