শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদঈদের আগ মুহূর্তে পুঁজি নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img

ঈদের আগ মুহূর্তে পুঁজি নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ মার্চ, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমানও। দিন শেষে আজ ২০.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৮.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৩.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ২৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৬৭৯ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৭২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২১ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২০১.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৮.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৮৭.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৩৮ টির, কমেছিল ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১৬৭ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৭৩৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৫ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২১.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৫১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!