শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরঈদের ছুটির পর কর্মক্ষেত্রে মনোনিবেশ
spot_img
spot_img

ঈদের ছুটির পর কর্মক্ষেত্রে মনোনিবেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদের পর সরকারি-বেসরকারি সব অফিসই খুলেছে কয়েকদিনের ব্যবধানে। ছুটির পর মন না চাইলেও জীবিকার প্রয়োজনে অফিসে ফিরতে হয়। নিয়মিত কাজে মনঃসংযোগেও সমস্যা হয় কারও কারও। ছুটির পর কর্মক্ষেত্রে ফিরে কী করণীয়, জেনে নিন।

জীবনের তাগিদে কর্মক্ষেত্রে যেহেতু ফিরতেই হবে তাই আগেই ঠিক করে রাখুন, ছুটি কাটিয়ে ফিরে কী কী কাজ করতে হবে। চাইলে একটি তালিকা তৈরি করে রাখবেন। ছুটির আগে কী কী কাজ করলেন, আর পরে কী কি করতে হবে।

ছুটি থেকে ফিরে আনন্দের স্মৃতিগুলো ভাগ করে নিতে পারেন সহকর্মীদের সঙ্গে। তাদের ঈদ কেমন কাটলো, ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে গিয়েছিলেন কিনা, জানতে পারেন। ইচ্ছে করলে দেখাতে পারেন ছুটিতে তোলা আপনার পারিবারিক ছবিগুলো। তাদের পরিবারেরও খোঁজখবর নিন। তবে খেয়াল রাখবেন, এতে যেন কাজের সময় নষ্ট না হয়। আর সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বুঝে তবেই আলাপ করুন।

অফিসের শৃঙ্খলায় নিজেকে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হলে, প্রয়োজনে প্রাত্যহিক কর্মকাণ্ডে ধীরে ধীরে নিজেকে অংশগ্রহণের মাধ্যমে আবার মানিয়ে তুলুন। আন্তরিকতার সঙ্গে ছোট-বড় সবার কুশলাদি জিজ্ঞেস করুন। দেখবেন তারাও আপনাকে ভালোভাবে গ্রহণ করছে ঈদের ছুটির পর।

বেশ কয়েক দিনের ছুটিতে ই-মেইল বার্তা জমা হয়ে গেলে, তাদের উত্তর দিন শুভেচ্ছা জানিয়ে। কোনো অফিসিয়াল মিটিং থাকলে সে সম্পর্কে আগেভাগে জেনে নিন। নিজেকে তৈরি করুন মিটিংয়ে কী কী বলতে হবে, তার জন্য। আর অফিসে কর্মব্যস্ততা শুরু হলে ফিটনেসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ছুটিতে আরাম-আয়েশে থাকার কারণে অল্প কাজেই ক্লান্তি চলে আসতে পারে। প্রয়োজনে কাজের মাঝে বিরতি নিন। কিছুক্ষণ অফিসেই হাঁটুন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments