রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদ আয়োজনে আসছে ইত্যাদির বিশেষ পর্ব
spot_img
spot_img

ঈদ আয়োজনে আসছে ইত্যাদির বিশেষ পর্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের ঈদে প্রচারিত হবে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। আর এই ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। ইত্যাদির প্রতিটি গানই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নতুন কথা, নতুন সুরে তৈরি করা হয় বলে প্রতিটি গানই হয় বৈচিত্র্যময় ও ভিন্ন স্বাদের। অর্থাৎ ‘ইত্যাদি’তে প্রচারিত গান মানেই নতুন গান, মানসম্পন্ন গান। আর তাই দর্শকরা এসব গানে খুঁজে পান নতুনত্ব।

এবারের ঈদের ‘ইত্যাদি’র এই দেশের গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনসহ ৫ জন জনপ্রিয় সংগীত তারকা। তারা হলেন রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। ঈদের সময় শতশত অনুষ্ঠানের ভিড়ে অনেক শিল্পীকেই অনেকবার দেখা যাবে, কিন্তু এই ৫ জন গুণী শিল্পীকে একসঙ্গে এই ঈদে একমাত্র ইত্যাদিতেই দেখা যাবে।

ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানিয়েছে, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটির ধারণ কাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে ট্রমা ইনস্টিটিউটসের শতাধিক শিক্ষার্থী। যারা গানটির সঙ্গে বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন।

কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। গানটির চিত্রায়ন, কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের অসাধারণ পরিবেশনা, শিক্ষার্থীদের চমকপ্রদ কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি, সব মিলিয়ে এবারের ঈদে ‘ইত্যাদি’তে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা।

উল্লেখ্য, ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments