সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঋণগ্রহীতা প্রতিষ্ঠানে পর্ষদ পরিবর্তন: সিআইবি ডাটাবেজ সংশোধনের নির্দেশনা জারি
spot_img
spot_img

ঋণগ্রহীতা প্রতিষ্ঠানে পর্ষদ পরিবর্তন: সিআইবি ডাটাবেজ সংশোধনের নির্দেশনা জারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে পরিবর্তন জনিত কারণে সিআইবি ডাটাবেইজ সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ ১০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আরও উন্নত ও দ্রুত সেবা প্রদানের উদ্দেশ্যে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে পরিবর্তনের কারণে সিআইবি ডাটাবেইজ সংশোধনের লক্ষ্যে আবেদনপত্রের সাথে নিম্নে উল্লিখিত দলিলাদির পূর্ণাঙ্গ সেট ব্যুরোতে অবশ্যই দাখিল করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনাসমূহ নিম্নরূপ:

১. ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের সিআইবি ডাটাবেইজ সংশোধনের জন্য ব্যুরোতে আবেদনপত্র প্রেরণের পূর্বে আবেদনকারী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান অবশ্যই তার গ্রাহককে ঋণপ্রদানকারী সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে যোগাযোগের পরামর্শ প্রদান করবে।

২. আবেদনকারী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান এবং এতদসংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে তাদের পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত কার্যবিবরণীর প্রথম ও সর্বশেষ পৃষ্ঠাসহ উপয বিষয়ে সিদ্ধান্ত সম্বলিত পৃষ্ঠার সত্যায়িত কপি অথবা ঋণ অনুমোদনকারী কর্তৃপক্ষের একস্তর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের সত্যায়িত কপি ব্যুরোতে দাখিল করতে হবে।

৩. আবেদনকারী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে আবেদনপত্রের সাথে Form XII, Schedule X, বোর্ড মেমো, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস্ অব এসোসিয়েশন এবং বিভিন্ন সময়ে ব্যুরো কর্তৃক নির্দেশিত অন্যান্য দলিলাদির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

৪. ব্যুরোতে আবেদনপত্র প্রেরণের পূর্বে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের নবাগত পরিচালকদের সিআইবি ডাটাবেইজে Contribution এর মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বিদায়ী পরিচালকদের ব্যক্তিগত গ্যারান্টি অথবা অন্য কোন প্রতিষ্ঠানের কর্পোরেট গ্যারান্টি অথবা উভয় গ্যারান্টি বহাল থাকলে আবেদনপত্র প্রেরণের পূর্বেই Batch  Contribution  এর মাধ্যমে সিআইবি ডাটাবেইজে অন্তর্ভুক্ত করতে হবে।

৬. আবেদনকারী ব্যাংক/আথির্ক প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বোর্ড রেজলেশুন এবং ঋণগহীত্রা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের পরিবর্তন সিআইবি ডাটাবেইজে বাস্তবায়নের জন্য ঋণদাতা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বরাবর আবেদনপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

৭. উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে দলিলাদি দাখিলের নির্দেশনার তিন মাসের মধ্যেও যদি সিআইবি কর্তৃক দলিলাদি গৃহীত না হয় তবে আবেদনকারী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে নতুন আবেদনপত্র ব্যুরোতে দাখিল করতে হবে ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments