রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএই দল কখনো বিশ্বাস হারায় না: লিওনেল মেসি
spot_img
spot_img

এই দল কখনো বিশ্বাস হারায় না: লিওনেল মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে কানসাস সিটির রুদ্ধশ্বাস ১২০ মিনিটের লড়াই শেষে মাঠ ছাড়ার সময় লিওনেল মেসির চোখেমুখে ছিল প্রশান্তি আর তৃপ্তির ছাপ। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পর ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি জানালেন, এই জয় কেবল কৌশলের নয়, এটি ছিল অদম্য বিশ্বাসের জয়।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যে সহজ ছিল না, তা স্বীকার করে নিলেন খোদ আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি খুবই আনন্দিত। তবে এটি ছিল খুবই কষ্টার্জিত এক জয়। আমরা জানতাম ম্যাচটি অনেক বেশি তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আর ঠিক তেমনটাই হয়েছে। প্রতিপক্ষ আমাদের অবাক করেনি, কারণ আমরা জানতাম তারা কতটা শক্তিশালী। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা শেষ পর্যন্ত লড়াইটা ধরে রাখতে পেরেছি।’

মাঠের লড়াইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের মনের আবেগ প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ইনস্টাগ্রামে ম্যাচের কিছু ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমরা আবারও ভুগেছি, কিন্তু এই দলটা কখনো বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের তালিকায় ফিরে এসেছি!!! এগিয়ে চলো!!!!’
এখন মেসি ও তার দলের লক্ষ্য আটলান্টায় আগামী বুধবারের সেমিফাইনাল। ক্যারিয়ারের তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখা মেসি প্রথমবারের মতো লড়বেন ইংল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলের এই মহাদ্বৈরথ নিয়ে মেসি বলেন, ‘এই জয় আমাদের সেমির আগে কিছুটা স্বস্তি দেবে। এখন আমাদের মূল মনোযোগ পরের ম্যাচের দিকে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments