
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২২ মার্চ, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। ও দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৫.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ১২৩টি শেয়ার ৭৩ হাজার ৭৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৮.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২২.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ২১ লাখ ৯০ হাজার ১৬৫টি শেয়ার ৮৩ হাজার ৩৩৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭শতাংশ বা ৩২.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৪৯.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ২৮৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৩৪৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৫৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments