ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল ২৩ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এর আগে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার ঘোষণা দিয়েছিলো গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৩।
উল্লেখ্য, কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ০২ মার্চ, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments