ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ মার্চ, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে পরেছে ২০২টি কোম্পানি। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা সংকটে আছে বস্ত্র খাতের কোম্পানি। বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি ক্রেতা সংকটে আছে। এছাড়াও প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি এবং বস্ত্র খাতের ২০টি এবং ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে রয়েছে।
এদিন ক্রেতা সংকটে আরোও রয়েছে- বীমা খাতে ২৩টি, ফার্মা খাতে ১৮টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৫টি, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৪টি,আর্থিক খাতে ১০টি, বিবিধ খাতে ৯টি, খাদ্য খাতে ৮টি, সিমেন্ট খাতে ৬টি, আইটি খাতে ৪টি, টেলিকমিউনিকেশন খাতে ৩টি, ট্যানারি খাতে ২টি এবং সেবা এবং কাগজ খাতে ১টি কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments