ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ এপ্রিল সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৩.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২৩.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৩৮.৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫১.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৬০টি শেয়ার ১ লাখ ৭ হাজার ৪৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫৭ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৬২.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫৯.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৫৮.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৭ টির, কমে ১১০ টির এবং অপরিবর্তিত রয় ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৭.২৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৪১৫টি শেয়ার ১ লাখ ৮ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৪৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৪০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫০৪.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৩ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ২০৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments