ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দরপতন দিয়ে দিন শেষ করলেও সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। অন্যদিকে মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: শেষদিনে দরপতন হলেও সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১৬ শতাংশ বা ৫৯.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬৩৩৮.৩০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৮ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.২৬ শতাংশ বা ১২.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৬৬.১৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৮৫ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৬১ শতাংশ বা ৯৬.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬৪৪.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.০৫ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭১৬৪.১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৮ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: মিশ্র অবস্থায় শেষ দিন পার করলেও সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.২৫ শতাংশ বা ১৮.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৩৮৪.৫৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.১৭ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ৩২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৮৮৪.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮২ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ২০.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭১৫৩.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৪ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ২.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৩৪৬.৮৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২২ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ১১৫.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৭৯১.৭১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০২ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ২৮৫.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৩৯৭.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৫ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৫৭ শতাংশ বা ২০.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৬৩৯.৭৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬০ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৪৫৯.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮২৫৩.৮২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৮ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ২.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১২৩.৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫০ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু
























Recent Comments