মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকনজরে ৫ কোম্পানির ডিভিডেন্ডের তথ্য জেনে নিন
spot_img
spot_img

একনজরে ৫ কোম্পানির ডিভিডেন্ডের তথ্য জেনে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ আজ ২০ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

স্কয়ার টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯.৯৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৬.২৫ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৬.৩২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০.৫১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৬.৭০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের অর্থবছরে কোম্পানিটি ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কুইন সাউথ টেক্সটাইল মিলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫৪ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.০৪ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

জিলবাংলা সুগার

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিলবাংলা সুগার লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৮.২৭ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মতিন স্পিনিং মিলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৭৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬০.৬৩ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments