ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণার সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত একটি সার্কুলার অনুসারে ডিভেডেন্ড ঘোষণার অনুমোদন দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৩ সালে সমাপ্ত হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময় ছিল ২২ টাকা ৩২ পয়সা।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৩৯ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৪৭ শতাংশ শেয়ার।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.১৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৭৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭.৬২ শতাংশ শেয়ার রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.




























Recent Comments