বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

এক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের বন্ড ইস্যুর অনুমোদন ‍দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি মুদারাবা বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যু করে ৬শ কোটি টাকা সংগ্রহ করবে।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রোববার (২১ মার্চ) অনুষ্ঠিত বিএসইসি ৭৬৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

তথ্যমতে, এক্সিম ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, পারপেচুয়াল বন্ড। বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

এ বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-I ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments