রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাএক মাস চা না খেলেই শরীরে চমকপ্রদ পরিবর্তন
spot_img
spot_img

এক মাস চা না খেলেই শরীরে চমকপ্রদ পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনে চা যেন এক অবিচ্ছেদ্য অংশ। সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা, আবার কাজের ফাঁকে বা আড্ডায় চা—এভাবেই অনেকের দিন কাটে। তবে কখনো কি ভেবেছেন, এক মাসের জন্য যদি চা পান পুরোপুরি বন্ধ করা হয়, তাহলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে? বিশেষজ্ঞদের মতে, চা হঠাৎ ছেড়ে দিলে শরীরে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রভাবই দেখা দিতে পারে।

চায়ের মধ্যে থাকা ক্যাফেইন শরীরকে পানিশূন্য করে তুলতে পারে, বিশেষ করে খালি পেটে চা পান করলে এই প্রভাব বেশি দেখা যায়। এক মাস চা না খেলে শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে এবং ত্বক তুলনামূলকভাবে আরও সতেজ দেখাতে পারে।

এছাড়া ঘুমের মানেও উল্লেখযোগ্য পরিবর্তন আসে। অতিরিক্ত চা পানের কারণে অনেকের অনিদ্রা বা অস্থির ঘুমের সমস্যা দেখা দেয়। চা বন্ধ করলে শরীরে ক্যাফেইনের প্রভাব কমে যায়, ফলে মস্তিষ্ক শান্ত থাকে এবং গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম পাওয়া সহজ হয়।

তবে হঠাৎ করে চা ছেড়ে দিলে প্রথম দিকে কিছু অস্বস্তি দেখা দিতে পারে। যেমন—মাথাব্যথা, ঝিমুনি, মনোযোগের ঘাটতি বা ‘ব্রেন ফগ’, এমনকি ক্লান্তি বা অবসাদ অনুভূত হতে পারে। চিকিৎসকদের মতে, এগুলো সাময়িক উপসর্গ এবং কয়েকদিনের মধ্যেই শরীর ক্যাফেইন ছাড়াই নিজেকে মানিয়ে নেয়।

দীর্ঘমেয়াদে চা না খেলে হজমের সমস্যাও কমতে পারে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত চা পানের কারণে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দেয়, যা ধীরে ধীরে কমে আসে। তবে চায়ের কিছু উপকারিতাও রয়েছে—এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষ ভালো রাখতে এবং কিছু রোগ প্রতিরোধে সহায়তা করে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, চা ছাড়তে চাইলে হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে পরিমাণ কমানো উচিত। এতে পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে। প্রয়োজনে আদা বা তুলসীর মতো ভেষজ চা বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে, যা মানসিক চাপ কমাতেও সহায়ক।

ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments