ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম
ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত ২৪ মে ২০২৬ অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে এ বিষয়ে ৩০ এপ্রিল এবং ২১ মে ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণার পর নতুন করে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুলাই ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডেট পুনর্নির্ধারণ করে ১৮ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
তবে এজিএমের আলোচ্য বিষয় বা পূর্বঘোষিত অন্যান্য তথ্যের কোনো পরিবর্তন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৯৪ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৬ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments