ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। শনিবার সকালে গুলশানের শুটিংক্লাবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ার হোল্ডারদের ভোটে এই সিদ্ধান্ত হয়। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশীর নিয়োগের বিরোধিতা করেন অধিকাংশ শেয়ারহোল্ডার।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা মেনে বেলা ১০টায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য ইজিএমের আয়োজন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের মধ্যে ১০ কোটি ১ লাখ ৫১ হাজার ৯৪২ ভোট তানভীর আহমেদের পক্ষে ভোট দেন, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ। এছাড়া, এনভয় টেক্সটাইলসের উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যরিস্টার শেহরীন সালাম ঐশীর নিয়োগের বিপক্ষে ভোট পড়ে ১০ কোটি ১ লাখ ৩৯ হাজার ৯১২টি, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ।
গত ২৯ জানুয়ারি এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এনভয় টেক্সটাইলসের পরিচালক ব্যরিস্টার শেহরীন সালাম ঐশী ইজিএম স্থগিতের বিষয়ে হাইকোর্টে আপিল করেন।
পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ শুনানি শেষে আপিল খারিজ করে দিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments