বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকএবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত
spot_img
spot_img

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির মিনাহাসা উপদ্বীপ। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি বলেছে, অগভীর এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই। খবর রয়টার্সের।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। মূলত প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থান হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাত দেখা যায়।

এর আগে গত ২৯ আগস্ট ভোরে দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে গত বছরের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া গত শুক্রবার রাত ১১টার দিকে উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ও ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments