ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের স্পনসর পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির স্পনসর পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী কোম্পানির ৬ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments