মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমটিবি ফাউন্ডেশন কর্তৃক হিমালয়ান অভিযানের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন
spot_img
spot_img

এমটিবি ফাউন্ডেশন কর্তৃক হিমালয়ান অভিযানের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমটিবি ফাউন্ডেশন, তার ‘ক্লাইম্বিং ফর ক্লাইমেট, বিল্ডিং ফর কমিউনিটিজ – এ ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ অফ এমটিবি ফাউন্ডেশন’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশের অগ্রণী পর্বতারোহী ইয়াসমিন লিসার উচ্চ-উচ্চতার হিমালয় অভিযানের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন করে। তৃণমূল পর্যায়ে জলবায়ু সহনশীলতা শক্তিশালী করার লক্ষ্যে প্রভাব-সৃষ্টিকারী উদ্যোগ বাস্তবায়নের মিশনে ইয়াসমিন লিসাকে এমটিবি ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন অ্যাম্বাসেডর হিসেবে নামকরণের মাধ্যমে এই ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীবাদী ইউটোপিয়ান গল্প ‘সুলতানার স্বপ্ন’ দ্বারা অনুপ্রাণিত হয়ে, এমটিবি ফাউন্ডেশন নারী ক্ষমতায়ন শক্তিশালী করার প্রতিশ্রুতির অংশ হিসেবে, বাংলাদেশের প্রথম নারী মাউন্ট এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের প্রতিষ্ঠিত অভিজাতীর ‘সুলতানার ড্রিম আনবাউন্ড’কে সমর্থন করে। এই উদ্যোগটি এমটিবি ফাউন্ডেশনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে, যা সকল স্তরের নারীদের বাধা ভাঙতে এবং মর্যাদার সাথে নেতৃত্ব দিতে উৎসাহিত করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে।

ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও রইস উদ্দিন আহমেদ এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন অভিযাত্রীর সহ-প্রতিষ্ঠাতা নিশাত মজুমদার, প্রখ্যাত পর্বতারোহী ইয়াসমিন লিসা এবং অভিযাত্রীর অন্যান্য কর্মকর্তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments