ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দল প্রকাশ করেন।
দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় আড়াই বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে ফিরছেন এই তারকা ফুটবলার। ২০২৩ সালের পর এবারই প্রথম জাতীয় দলে দেখা যাবে তাকে। প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ার পর শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন নেইমার।
অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ফুটবলারদেরও গুরুত্ব দিয়েছেন আনচেলত্তি। দলে সুযোগ পেয়েছেন এন্দ্রিক, ইগর থিয়াগো ও লুইজ হেনরিকে। তবে বড় চমক হিসেবে জায়গা হয়নি রদ্রিগোর।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন।
রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি।
মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments