বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএমবাপ্পেকেই ফ্রান্সের অধিনায়ক ঘোষণা করলেন দেশম
spot_img
spot_img

এমবাপ্পেকেই ফ্রান্সের অধিনায়ক ঘোষণা করলেন দেশম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিফার আন্তর্জাতিক বিরতীতে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে ফ্রান্স। ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক নির্বাচন করতে হতো ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের। গত মঙ্গলবার, (২১ মার্চ) কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক ঘোষণা করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচ দেশম।

এমবাপ্পেকে অধিনায়ক হলে অ্যান্তোনিও গ্রিজম্যান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন এমন গুঞ্জন ছিল। এর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের গ্রিজম্যানকে সহ-অধিনায়ক ঘোষণা করেছেন দেশম।

বিষয়টি নিয়ে ফ্রান্স কোচ বলেছেন, ‘কিলিয়ান এমবাপ্পে ব্লুজদের নতুন অধিনায়ক। অ্যান্তোনিও গ্রিজম্যান সহ-অধিনায়কের দায়িত্বে থাকবে। নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার এমবাপ্পের তার সব গুন আছে। যেমন- দল হিসেবে খেলতে মাঠে একীভূত থাকা।’

মাত্র ২৪ বছর বয়সেই নেতৃত্বভার পাওয়ায় এমবাপ্পে আর্মব্রান্ড পরে মাঠে নামলেই ফ্রান্সের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগের এক ম্যাচে আর্মব্রান্ড পরেছিলেন তিনি।

কাতার বিশ্বকাপের ফাইনালে খেলেছে ফ্রান্স। ওই বিশ্বকাপে দলটির অধিনায়ক ছিলেন গোলরক্ষক হুগো লরিস। রাশিয়া বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। কিন্তু কাতার বিশ্বকাপের পরে অবসর ঘোষণা করেছেন তিনি। লরিস ১৪ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ফ্রান্সকে সবচেয়ে বেশি দিন নেতৃত্ব দেওয়া ফুটবলার তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments