বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমারাল্ড অয়েলের ১৬তম এজিএম সম্পন্ন
spot_img
spot_img

এমারাল্ড অয়েলের ১৬তম এজিএম সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমারাল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের ১৬তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। ২৭শে ডিসেম্বর বুধবার অনলাইন প্লাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করে। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০.৪৫ শতাংশ ব্যতীত সকলে প্রাপ্য হবেন।

এছাড়াও ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বিনিয়োগের বিপরীতে মিনরি বাংলাদেশ লিমিটেডকে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪ টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। এমরারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম।

এ সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. মো. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম, এফ.সি.এ এবং মিনোরি বাংলাদেশ লি. কর্তৃক মনোনীত পরিচালক মো. নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার। এতে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. এমরান হোসাইন।

এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও নিরপেক্ষ স্ক্রুটিনাইজার এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন। পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডারগণ অনলাইনে তাদের তাদের মূল্যবান ভোট প্রদান করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments