রবিবার, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএশিয়ান গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করলেন নিয়াজ-সাবিনা
spot_img
spot_img

এশিয়ান গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করলেন নিয়াজ-সাবিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে এশিয়ান গেমস-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দেন সেফ দ্য মিশন এ কে সরকার।

মার্চপাস্টে প্রথম দল হিসেবে মাঠে প্রবেশ করে আফগানিস্তান। এরপর প্রবেশ করে বাহরাইন। আর তৃতীয় দল হিসেবে মাঠে প্রবেশ করে বাংলাদেশ। সাবিনা ও নিয়াজ বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেন। তাদের পেছন পেছন বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিতে ইতোমধ্যে চীনে পৌঁছানো বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রবেশ করেন। তাদের সবার হাতেই ছিল বাংলাদেশের ছোট ছোট পতাকা। তারা সেগুলো নেড়ে নেড়ে মাঠ প্রদক্ষিণ করেন।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ আর্চারি (পুরুষ ও নারী), অ্যাথলেটিকস, বক্সিং, ক্রিকেট (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), গলফ (পুরুষ ও নারী), হকি (পুরুষ), কাবাডি (পুরুষ ও নারী), শ্যুটিং (পুরুষ ও নারী), সুইমিং (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী), জিমন্যাস্টিকস (পুরুষ), কারাতে (পুরুষ ও নারী), দাবা, ফেন্সিং ও তায়কোয়ানডো ডিসিপ্লিনে অংশ নিবে।

সবার আগে গত ১৬ সেপ্টেম্বর চীন আসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। এরপর ১৭ সেপ্টেম্বর আসে বক্সিং দল। ১৮ সেপ্টেম্বর দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চীন আসে যথাক্রমে- নারী ফুটবল দল, হকি দল ও শ্যুটিং দল। ২১ সেপ্টেম্বর চীন আসে ছয়টি দল। সেগুলো হলো- বক্সিং, দাবা, ফেন্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার ও তায়কোয়ানডো।

এরপর ২৪ সেপ্টেম্বর আসবে ব্রিজ দল, ২৫ সেপ্টেম্বর আসবে অ্যাথলেটিকস দল ও গলফ দল। ২৭ সেপ্টেম্বর চীন আসবে ভারোত্তোলন দল, ২৮ সেপ্টেম্বর আসবে আর্চারি দল, ২৯ সেপ্টেম্বর আসবে কাবাডি পুরুষ ও নারী দল। ৩০ সেপ্টেম্বর আসবে পুরুষ ক্রিকেট দল। আর ০২ অক্টোবর সবশেষ দল হিসেবে চীনের হ্যাংজুতে আসবে কারাতে দল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments