বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএসব করে যদি তারা ভাল থাকেন থাকুক: রাজ
spot_img
spot_img

এসব করে যদি তারা ভাল থাকেন থাকুক: রাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ যেনো গিরগিটির মত সম্পর্ক। এই মধুর আবার এই ঝগরা করে আলাদা থাকা। গত কয়েক মাস হল ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সম্পর্ক এভাবেই চলছে। বুধবার রাতে প্রায় চার মাসের দ্বন্দ্ব ভুলে সন্তান রাজ্যকে নিয়ে রাজ ও পরীমণিকে একসঙ্গে গান বাংলার অফিসে দেখা যায়। পরদিনই খবর আসে, রাজ পরীর বাসা থেকে আবার বেরিয়ে গেছেন।

এরপর শুক্রবার রাতে রাজের কয়েকটি ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হয়। সেখানে একটি ছবিতে মাথায় রক্ত। তবে সেটি রাজে মাথা কি না, বোঝা যাচ্ছে না। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় ক্ষত হয়েছে, গণমাধ্যমের খবরগুলো তা পরিষ্কার করতে পারেনি। ওই দিনই প্রথম আলো থেকে বারবার রাজের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু রাজ সাড়া দেননি।

আহত হওয়া বা পরীর সঙ্গে নতুন করে আবার দূরত্ব তৈরির বিষয়টি অস্বীকার করেন রাজ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফেসবুক বা কিছু অনলাইন পোর্টালে যেসব তথ্য ছড়ানো হয়েছে, সেসব সত্য নয়। গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলাম আমি। সামান্য চিকিৎসা নিতে হয়েছিল। ওই দিন ঠিকঠাক হয়ে গেছি।

দুঃখ প্রকাশ করে রাজ বলেন, ‘আমার যা ঘটেনি, তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক, এসব শুনে-দেখে কষ্ট পাচ্ছি আমি। আমি, পরী, রাজ্য—এই নিয়ে আমার ঘর। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে, যখনই ঠিক করতে যাই, তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয়।

চারপাশের সেই মানুষ কারা, জানতে চাইলে রাজ বলেন, ‘তাঁদের কথা আর বলতে চাই না। এসব করে যদি তাঁরা ভালো থাকেন, থাকুক। যখন সময় আসবে, তখন সব বলব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments