বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএসোসিয়েটেড অক্সিজেনের আইপিওতে ২৮ গুনের বেশি আবেদন
spot_img
spot_img

এসোসিয়েটেড অক্সিজেনের আইপিওতে ২৮ গুনের বেশি আবেদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রায় ২৮ গুনের বেশি আবেদন জমা পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি গত ১০ সেপ্টেম্বর  বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরন (বিএসইসি) কাছ থেকে কন্সেন্ট লেটার পেয়েছে। এরপরই কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

বিনিয়োগকারীরা গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর  পর্যন্ত আবেদন জমা দেয়। এতে এসোসিয়েটেড অক্সিজেনের ১৫ কোটি টাকার শেয়ার পেতে ৪৩০ কোটি টাকার আবেদন জমা পড়ে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৫০ কোটি টাকার আবেদন জমা করেছে। আর বাকি ক্যাটারির বিনিয়োগকারীরা ২৮০ কোটি টাকার আবেদন জমা করেছে।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস। আন্ডার রাইটার প্রতিষ্ঠান এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments