ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির নাম এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড এর পরিবর্তে ‘এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি’ নামকরণ করা হবে। নাম পরিবর্তনের এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
আগামীকাল ০৪ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে কোম্পানির নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments