সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদওটিসি মার্কেট: তিন কার্যদিবসের মধ্যে সব কোম্পানির তথ্য চায় বিএসইসি
spot_img
spot_img

ওটিসি মার্কেট: তিন কার্যদিবসের মধ্যে সব কোম্পানির তথ্য চায় বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত  ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানিগুলোর বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চিঠি দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ রতন মিয়ার সাক্ষরিত চিঠিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ওটিসি মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পেপার শেয়ার আগামী এক মাসের মধ্যে ইলেক্ট্রনিক শেয়ারে রুপান্তর করতে হবে।

যেসব বিনিয়োগকারী কাগুজে শেয়ার হারিয়ে ফেলেছেন তাদের শেয়ার রেকর্ড অনুযায়ী পুণরায় ইলেক্ট্রনিক শেয়ার হিসেবে ইস্যু করতে পারবে।

বিএসইসির চিঠিতে আরও বলা হয়, ওটিসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার হোল্ডিং পজিশনের ওপর ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সুপারিশসহ বিস্তারিত তথ্য জানাতে বলেছে বিএসইসি।

এছাড়াও ওটিসি মার্কেটের কোন কোম্পানি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার উদ্দেশ্যে শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই বিএসইসির অনুমতি নিতে হবে।

এছাড়াও এসএমই মার্কেটের কাগুজে (পেপার) শেয়ারও ইলেক্ট্রনিক শেয়ারে রুপান্তর করতে বিএসইসির চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments