শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থান হলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৪৪.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৪.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৫৭টি শেয়ার ২ লাখ ৬৮ হাজার ৪৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।

গতকাল ১৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ৫৭.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৬৬.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৪.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৩.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১২টির, কমে ১২৯টির এবং অপরিবর্তিত রয় ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬১ কোটি ২৫ লাখ ১০ হাজার ৮১৬টি শেয়ার ২ লাখ ৯৯ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৬৮ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৯ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২০৭.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৯৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ১৯০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২২৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments