ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ মে, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৫.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ১৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৪.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭৬.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৪১.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ২০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৪৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৭৪ টি শেয়ার ১ লাখ ০৩ হাজার ৩০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬০ শতাংশ বা ২৯.৩৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৭৯১.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ০৪৬.১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.০১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭৮০.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০২ টির, কমেছে ২৪১ টির এবং অপরিবর্তিত রয় ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭১ লাখ ৮৫ হাজার ৬৫১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯২ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকার।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৮২ লাখ ৪৪ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ২৫.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৭৮.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৭২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments