বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকরোনামুক্ত হলেন লিওনেল মেসি
spot_img
spot_img

করোনামুক্ত হলেন লিওনেল মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন বছরের প্রথম দিনই করোনাভাইরাসে আক্রান্তের দুঃসংবাদ পেয়েছিলেন তিনি। তবে তিনদিন যেতেই হাসিমুখ আর্জেন্টাইন এই তারকার। করোনামুক্ত হলেন লিওনেল মেসি।

২ জানুয়ারি (রবিবার) কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি তিনি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিয়েছেন।

বর্তমান ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) রিপোর্ট করতে আর্জেন্টিনা থেকে রওয়ানা হয়েছেন মেসি। আর্জেন্টিনা গণমাধ্যম জানাচ্ছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দর থেকে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে উঠেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments