ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮ জনের মধ্যে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার ৫ দশমিক ৭৭। এ বছর গতকাল পর্যন্ত ৩৩১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে সাতজন। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছে ২৯ হাজার ৫০৬ জন।
গত ১২ মে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের ২২টি দেশে ফের করোনা বাড়ছে। এদের মধ্যে বাংলাদেশও রয়েছে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments