শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকরোনায় আক্রান্ত কমল হাসান
spot_img
spot_img

করোনায় আক্রান্ত কমল হাসান

ডেইলি শেয়ারাবাজার ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা কমল হাসান। শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

তামিল ভাষাতে টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন কমল। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৬৭ বছরের অভিনেতা। নিজের পোশাকের ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন কমল হাসান। ছিলেন শিকাগোতে। তারপর থেকেই শরীরে নানারকম করোনা উপসর্গ দেখা দিয়েছে। দেরি না করে তড়িঘড়ি করোনার টেস্ট করান তিনি। সেই পরীক্ষার ফল ইতিবাচক আসে। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর যথাযথ সতর্কতা অবলম্বনও করেছেন অভিনেতা। হাসপাতালে ভর্তি হয়ে নিজেকে পুরোপুরি আইসোলেটেড রেখেছেন কমল হাসান।

টুইটারে তামিল ভাষায় তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আমার হাল্কা কাশি হয়েছিল। পরীক্ষা করানোর পরই ধরা পড়েল আমার করোনা হয়েছে। হাসপাতালে একেবারে আইসোলেশনে রয়েছি আমি। সবাইকে অনুরোধ করব এই সতর্ক হতে, কারণ এই ভাইরাসের দাপট কিন্তু এখনও রয়েছে’।

অভিনেতা-রাজনীতিক তার অনুরাগীদের উদ্দেশে বলেন, “আমাদের সবাইকে বুঝতে হবে যে, করোনা এখনও দেশ থেকে বিদায় নেয়নি। তাই যথাযথ সাবধানতা অবলম্বন করুন। সতর্ক থাকুন।

প্রসঙ্গত, দেশে ফিরে অভিনেতা কিন্তু ‘বিগ বস তামিল’-এর শুটও করেছেন। সেটে প্রতিযোগীরাও উপস্থিত ছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, সেইসময়ে অভিনেতার শরীরের কোনওরকম করোনার উপসর্গ ছিল না। পাশাপাশি নিজের পরের ছবি ‘বিক্রম’-এর শ্যুটিংও শুরু করে দিয়েছিলেন তিনি।

 

ডেইলি শেয়ারাবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments