ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার ১৩ আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান। তবে এই সময়ে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়।

গত ৭ আগস্ট মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। তার আগে ২৯ জুন ছিল মৃত্যুশূন্য দিন।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। একদিনে দেশে ৪৫৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments