বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকরোনা ভাইরাসে টালমাটাল বিশ্ব - ভেঙ্গে পড়ছে অর্থনীতি !
spot_img
spot_img

করোনা ভাইরাসে টালমাটাল বিশ্ব – ভেঙ্গে পড়ছে অর্থনীতি !

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। মাত্র দেড় মাসের ব্যবধানে প্রাণঘাতী ভাইরাসটি চীনের বিভিন্ন অঞ্চল ছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ববাজারে আকস্মিকভাবে কমে গেছে জ্বালানি তেলের দাম, বিশ্বের প্রধান ও প্রভাবশালী সব শেয়ারবাজারও নিম্নমুখী, ধাক্কা খেয়েছে চীনসহ আন্তর্জাতিক পর্যটন শিল্পও।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সোমবার ২ দশমিক ৩ শতাংশ কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ঠেকেছে। এদিন ব্রেন্ট ব্র্যান্ডের তেল ব্যারেলপ্রতি ৫৯ ডলার ৩২ সেন্টে বিক্রি হয়েছে, যা গত বছরের ২১ অক্টোবরের পর সর্বনিম্ন। পেট্রল এবং ডিজেলের দাম কমছে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতেও, রোববার দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭৩.৮৬ রুপিতে।

এমএসসিআই ওয়াল্ড ইন্ডেক্স যা ২৩টি বাজারকে সূচিত করে এবং তা গত দশ দিনে ১.৩ শতাংশ কমেছে ৷ এই সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেনসেক্সকেও প্রায় ২ শতাংশ নামতে দেখা গিয়েছে ৷ মঙ্গলবার সেনসেক্স .৪৬ শতাংশ নিচে নামে ৷ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সোমবার প্রধান তিনটি সূচকেই দরপতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশের বেশি। অন্যদিকে লন্ডনের এফটিএসই সূচকের পতন গিয়ে ঠেকেছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ। ইউরোপের শেয়ারবাজারে সোমবার বড় ধরনের অবনমন ঘটেছে। এদিন জার্মানির ডিএএক্স ও ফ্রান্সের সিএসি ৪০ উভয় সূচকই পড়ে গেছে ২ দশমিক ৫ শতাংশের বেশি।

তবে এর মধ্যেই উল্টোপথে হাঁটছে জীবাণুনাশক উৎপাদনের জন্য বিখ্যাত ক্লোরক্স। সবার শেয়ারে দরপতনের দিন এক শতাংশ দাম বেড়েছে এ প্রতিষ্ঠানটির। মাস্কের তীব্র সংকট দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে ভালো মানের মাস্কের (এন-৯৫) এক প্যাকেটের (২০টির) মূল্য ১৫০-১৮০ দিরহাম, কিন্তু বর্তামানে মাত্র একটি মাস্কই বিক্রি হচ্ছে ৫৯৯ দিরহামে। দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মাত্র দু’দিনে প্রায় আট কোটি মাস্ক বিক্রি করেছে আলিবাবার মালিকানাধীন তাওবাও। জানুয়ারির ১৯ থেকে ২২ তারিখের মধ্যে জেডি ডটকম মাস্ক বিক্রি করেছে অন্তত ১২ কোটি ৬০ লাখ পিস।

ভাইরাস প্রাদুর্ভাবের পর সাংহাই ও হংকংয়ের পার্ক বন্ধ করে দিয়েছে ডিজনি। তাদের দরপতন হয়েছে তিন শতাংশেরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণ কোম্পানিগুলোও। এ বছর কয়েক লাখ মানুষ দেশটিতে ভ্রমণে যাওয়ার কথা থাকলেও ভাইরাস আতঙ্কে ফ্লাইট বাতিল করছেন অনেকে, বাতিল করছেন হোটেল বুকিংও। যাত্রীদের আগের বুকিং দেওয়া ফ্লাইটের ভাড়া ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা সাউদার্ন এয়ারলাইন্স, চীনা ইস্টার্ন এয়ারলাইন্স ও চীনা এয়ার। হোটেলগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চীনের বৃহত্তম অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ ডট কম হোটেল, গাড়ি আর টিকিটের বুকিং বাতিলের জরিমানা মওকুফ করছে। উৎসব মুখরিত দিনেও এক প্রকার ধুধু করছে কলকাতার চায়না টাউন। চায়না নিউ ইয়ার কার্নিভাল শুরু হয়ে যায় ২৫ শে জানুয়ারি থেকেই। ১৫দিন ব্যাপী এই অনুষ্ঠানে কলকাতার চিনা বাসিন্দারা তাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে ধুমধাম করে পালন করেন নববর্ষ। কিন্তু এই সব আয়োজন এবার কার্যত জলে গেছে করোনা আতঙ্কে। ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী অনেক এয়ারলাইন্স চীনে তাদের ফ্লাইট বাতিল ও ফ্লাইট কমানোর কথা বলছে। বিমান সংস্থাগুলো হলঃ এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, এয়ার কেবিজেড, আমেরিকান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ফিন্নএয়ার।

চীনের বাইরে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স, কানাডা, জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ ১৭টি দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা গেছে। করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব, কাঁপছে বিশ্ব অর্থনীতি।

ইনামুল আসিফ লতিফী: শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments