শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘কল্কি-২’-তে ফিরছেন দীপিকা
spot_img
spot_img

‘কল্কি-২’-তে ফিরছেন দীপিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দেখতে দেখতে ক্যারিয়ারের দেড় দশক পার করে দিয়েছেন তিনি। এই দেড় দশকে অনেক উত্থানের ঘটনা ঘটেছে তার ক্যারিয়ারে। বলিউডের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন হলিউডের সিনেমায়ও। চলতি বছরের মাঝামাঝি সময়ে দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ভারতীয় চলচ্চিত্রশিল্পের অনেক রেকর্ড ভেঙে দিয়ে আলোচনার জন্ম দেয়। ওই সময়ই ছবির নির্মাতার পক্ষ থেকে ঘোষণা করা হয় ‘কল্কি’র সিক্যুয়াল নির্মাণ করা হবে। তবে শুরুতে শোনা যাচ্ছিল, সিক্যুয়ালে কোনো এক রহস্যময় কারণে বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। পরে শোনা যায়, দীপিকাই থাকছেন ‘কল্কি-২’-তে। ছবিতে সংগ্রামী এক মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক দুই বোন প্রিয়াঙ্কা এবং স্বপ্না দত্ত।

সম্প্রতি ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা প্রদর্শনের জন্য উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা এবং স্বপ্না দত্ত। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। এ সময় সিনেমায় দীপিকা পাড়ুকোনের চরিত্র সম্পর্কে স্বপ্না দত্ত বলেন, ‘দ্বিতীয় কিস্তিতেও দীপিকা পাড়ুকোন থাকছেন। এখানে কিছু অংশে দীপিকাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এদিকে বাস্তবজীবনে মা হওয়ার পর বিচিত্র বিচিত্র সময় পার করছেন দীপিকা। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। এখন ছোট্ট দুয়াকে ঘিরেই তার দিন কাটছে। আর সেই কারণেই কী ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল থেকে বাদ যেতে চলেছেন তিনি- এমন সংশয়ও দেখা দিয়েছে। ইতোমধ্যেই নাকি ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শুটিং শেষ হয়ে গেছে। তবে এখনই ফ্লোরে ফিরছেন না দীপিকা। শোনা যাচ্ছে, মেয়ে একটু বড় হয়ে গেলে তবেই ফ্লোরে ফিরতে পারবেন তিনি।

‘কল্কি ২৮৯৮ এডি’-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তার সন্তানকে বাঁচানো নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে কি সিক্যুয়ালে দেখা যাবে না এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে? সদ্য ছবির প্রযোজক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘কল্কি’র সিক্যুয়ালের গল্প দীপিকাকে ছাড়া সম্ভব নয়। ছবির দ্বিতীয় লটের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখেই ছবির কাজ চলছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তার অংশের শুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments