ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্রতি ‘তুফান’ সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ভেরিফায়েড ফেসবুক পেজে। ‘কলকাতায় বড় ধাক্কা খেল তুফান’ এই শিরোনামে সংবাদটি ইলিয়াস কাঞ্চনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ‘তুফান’ নিয়ে নেতিবাচক এই পোস্টটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। এবং ওই পোস্টে কমেন্ট করতেও দেখা গেছে অভিনেত্রীকে।

কমেন্টে ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ্য করে অপু বলেন, আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?
যদিও অপুর এ প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি তবে অন্য একজন ফেসবুক ব্যবহারকারী অপুকে এ নিয়ে মন্তব্য করে বলেছেন, এটি ইলিয়াস কাঞ্চনের ফেসবুক আইডি হলেও হয়তো এডমিন নিয়ন্ত্রণ করেন। কাঞ্চন ভাই হয়ত কিছু জানেই না!
‘তুফান’ সিনেমাটি মুক্তির পর থেকেই নানান মহলের দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। আর তাই ইলিয়াস কাঞ্চনের এই পোস্টটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শকিবিয়ানদের মাঝে্।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments