সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
spot_img
spot_img

কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতারস্থ বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতারে বসবাসরত খেলাধুলা প্রিয় বাংলাদেশিদের সুস্বাস্থ্যের জন্য এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে নিয়মিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় গেল ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাতারের আল-মামুরায় অবস্থিত ক্যামব্রিজ বয়েজ স্কুলের ইনডোরে অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কাতারের জাতীয় ক্রীড়া দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩। এখানে বাংলাদেশ বিমানের ৩টি দলসহ পুরুষ দ্বৈত ‘এ’, ‘বি’, ‘সি’, পুরুষ একক উন্মুক্ত ও বালক (অনূর্ধ্ব-১৭) এবং বয়স্ক (৪০+) এই ৬টি বিভাগে ৭৮টি দল অংশগ্রহণ করে।

পুরুষ একক উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হন শাহান এবং রানারর্স-আপ হন শাহাদাৎ। পুরুষ দ্বৈত এ বিভাগে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ বিমানের জুটি শামিম ও কৌশিক এবং রানারর্স-আপ হন নাজিম ও রিপন জুটি। পুরুষ দ্বৈত ‘বি’ বিভাগে চ্যাম্পিয়ন হন নাঈম ও ফয়েজ জুটি এবং রানারর্স-আপ হন আমিনুল হক চৌধুরী ও শাকিফ জুটি।

পুরুষ দ্বৈত ‘সি’ বিভাগে চ্যাম্পিয়ন হন ইকবাল ও সম্রাট জুটি এবং রানারর্স-আপ হন নুরুল ও নিজাম জুটি। বালক অনূর্ধ্ব-১৭ বয়সের চ্যাম্পিয়ন হন সিয়াম ও রাহাত জুটি এবং রানারর্স-আপ হন ফারহান ও রোহিবুল জুটি। বয়স্কদের (৪০+) গ্রুপে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ বিমানের জুটি সিনহা ও রেফাজ এবং রানারর্স-আপ হন রাশেদ ও জাবেদ জুটি। প্রতিযোগিতায় আকর্ষণীয় ট্রফি ছাড়াও ১০ হাজার কাতারি রিয়াল প্রাইজমানি ছিল। পাশাপাশি সকল খেলোয়াড়ের বিনামূল্যে জার্সি দেওয়া হয়।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মতিন পাটোয়ারী, হাসানুল ইমাম, শাহজাহান সাজু এবং ইয়াসিন মিঁয়া। খেলা পরিচালনায় ছিলেন নাজিমুল ইসলাম, ওবায়েদুর রহমান, রহমতউল্লাহ ফারিয়াজ, ইঞ্জিনিয়ার বশির আহমেদ, কায়সার আহমেদ, ইমাম হোসেন খান, বাধন মিল্লাত ও স্বপ্নীল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাফসীর আহমেদ এবং সার্বিক পরিকল্পনায় ছিলেন আশফাকউদ্দীন মামুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments