ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাকিব আল হাসান ও লিটন দাস খেলছিলেন আগে থেকেই। সাকিব কানাডা ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি জমালেও এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।

সারে জাগুয়ারস এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে জয় পেয়েছে দুটি ম্যাচে, হেরেছে একটি ম্যাচ আর একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। ৫ পয়েন্ট নিয়ে দলটি আছে ৬ দলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
আফিফকে নিয়ে মোট ৭ বাংলাদেশি ক্রিকেটার এ মাসে ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। সাকিব মন্ট্রিয়ালের পর লঙ্কান প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন। লিটন সারে জাগুয়ারস, জিম-আফ্রো লিগে মুশফিকুর রহিম জোবার্গ বাফেলোস ও তাসকিন আহমেদ বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন।
এছাড়া এলপিএলে শরিফুল ইসলাম কলম্বো স্ট্রাইকার্স, তাওহিদ হৃদয় জাফনা কিংস ও মোহাম্মদ মিঠুন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে এলপিএলে মাঠ মাতাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments