বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকাল থেকে পুঁজিবাজারে লেনদেন ২ ঘন্টা
spot_img
spot_img

কাল থেকে পুঁজিবাজারে লেনদেন ২ ঘন্টা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লকডাউন চলাকালীন সময়ের জন্য নির্ধারিত ব্যাংক লেনদেনের সময়সূচির সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে পুঁজিবাজারে সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হবে। তা চলবে বেলা ১২টা পর্যন্ত। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রোববার পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০ টা থেকে বেলা ২ টাকা ৩০ মিনিট পর্যন্ত।

উল্লেখ, করোনাভাইরাস পরিস্থিতির অবনতির মুখে সরকার আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্র পরিচালনার কথা বলা হয়। এর আলোকে বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে। এই সূচি অনুসারে, আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এর আগের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ব্যাংক লেনদেনের পরিবর্তিত সময়সূচির সাথে মিল রেখে বিএসইসি পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments