শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাকিডনির জন্য উপকারী যেসব খাবার
spot_img
spot_img

কিডনির জন্য উপকারী যেসব খাবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিডনি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের রক্তকে ফিল্টার করার কাজ করে। এ কারণে কিডনি সুস্থ রাখা খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পানের বিকল্প নেই। এর পাশাপাশি সুষম খাবার খাওয়াও প্রয়োজন। সুষম খাদ্যের মধ্যে সবজির গুরুত্ব অনেক। এছাড়াও আরও কিছু খাবার কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। যেমন-

ক্যাপসিকাম: অ্যান্টি-অ্যাক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসিকাম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬, বি৯, সি এবং ভিটামিন কে পাওয়া যায়। এই সব ভিটামিন কিডনি সুস্থ রাখতে ভূমিকা রাখে।

রসুন: নিয়মিত খালি পেটে রসুন খেলে কিডনি সংক্রান্ত সমস্যাও দূর হয়। এর পাশাপাশি শরীরও ফিট থাকে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালিসিন উপাদান কিডনিকে সুস্থ রাখতে বেশ কার্যকরী।

সবুজ শাকসবজি: কিডনির জন্য খুবই উপকারী সবুজ শাকসবজি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির স্বাস্থ্যের জন্য ভালো।

বাঁধাকপি: কিডনি সুস্থ রাখতে বাঁধাকপিও খুব কার্যকরী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন সি, পটাশিয়াম, সোডিয়াম এবং ফাইবার পাওয়া যায়। এই সব ভিটামিনই কিডনি সুস্থ রাখে।

আপেল: আপেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। এতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শুধু শরীরকেই ফিট রাখে না কিডনিকেও সুস্থ রাখে। এতে থাকা অ্যাক্টিন নামক দ্রবণীয় ফাইবার রক্তে শর্করা এবং কোলেস্টেরল কমায়, যা জন্য কিডনির জন্য ভালো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments