বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেন বিয়ে করছেন না বিজয়-তামান্না!
spot_img
spot_img

কেন বিয়ে করছেন না বিজয়-তামান্না!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় জুটি বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। গত বছর তাদের দুইজনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তারপর মুম্বইয়ের বিভিন্ন ক্যাফে, সিনেমার প্রচারণার কাজে এমনকি হাসিমুখে হাতে হাত রেখে লাল গালিচায় হাঁটাতেও দেখা যায় তাদের। কিন্তু এই জুটির প্রেমের বিষয়ে অকপটতা দেখা গেলেও বিয়ের বিষয়ে তেমন কোনো কিছু শোনা যায়নি বলিউড পাড়ায়। এ বিষয়ে সম্প্রতি প্রশ্ন করা হলে সরাসরি না বলে অন্যভাবে উত্তর দেন বিজয়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করলে বিজয় বলেন, ‘আমার কোনো ভক্ত চায় না আমি বিয়ে করি। আমার মাও আমাকে এই প্রশ্ন করেই চলছে- আমি বিয়ে কবে করবো। মাকেও উত্তর দিতে পারছি না, অন্য কাউকে কি আর উত্তর দেব।

তিনি বলেন, ‘আমি কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করবো এই কথা কখনও ভাবিনি। তবে তামান্নাকে দেখার পর ওর সঙ্গে মেলামেশা শুরু করি। আমি তামান্নার পাশে থাকার গুরুত্বটা বুঝতে পারি। এমন কাউকে পাশে পাওয়া, যে জগৎটাকে বোঝে তা সম্পর্কের দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে তাকে নিজের পাশে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।’

এদিকে ভক্তদের দাবি, বিজয় ও তমন্না দু’জনেই নাকি মানসিকভাবে প্রস্তুত গাঁটছড়া বাঁধার জন্য। তবে কেন তারা বিয়ে করছেন না, তা কেউ জানে না!

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments