ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর বিশেষ পরিস্থিতি জনিত কারণে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের সময় বাড়িয়েছে রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)। যেসব কোম্পানির অডিট রিপোর্ট সমাপ্তের তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৯ সেসব কোম্পানির এজিএমের তারিখ বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোকে এজিএম করতে হবে। আরজেএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যে সকল কোম্পানির ব্যালেন্স শীট প্রস্তুতের সময় সীমা (ইয়ার ইন্ড) ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করা সম্ভব হয়নি বা সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। যাতে কোম্পানির আইনের ৮১ ধারা লঙ্ঘিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় কোম্পানি আইনের ৮১ ধারার বিধান মতে, সকল প্রাইভেট, পাবলিক ও অন্যান্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান এবং একই আইনের ১৮৩ ধারা অনুযায়ী বার্ষিক প্রতিবেদন এজিএমে উপস্থাপনের সময় বাড়ানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments